ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ১১:১৬:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া ১০ শতাংশেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন।  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর ইয়েনি সাফাকের।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ১০ শতাংশ রুশ সেনা নিহত হয়েছেন। বেলারুশ ও পশ্চিম রাশিয়ায় থেকে সেনারা হামলা চালাচ্ছে।  

ক্রেমলিন ঘনিষ্ট একটি ট্যাবলয়েড সোমবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৯৮৬১ রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। আহত হয়েছেন ১৬ হাজার ১৫৩ জন। 

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সঠিক পরিসংখ্যান প্রচার করতে নারাজ। মার্চের শুরুর দিকে ৪৯৮ সেনা নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন জেনারেলও রয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে লজিস্টিক সমস্যায় জর্জরিত।  জ্বালানি পরিবহণ, খাদ্য ও ইউক্রেনে সেনা পাঠানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে মস্কো।

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.১৬

▎সর্বশেষ

ad