ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনের ৩৫ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়েছে : জাতিসংঘ

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০৮:৪৭:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত রুশ সেনাদের ভয়ে দেশটির ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে সবচেয়ে খারাপ শরণার্থী সংকটের দিকে নিয়ে গেছে।

এর মধ্যে ২০ লাখেরও বেশি শরণার্থী পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ঢুকেছে। এছাড়াও রোমানিয়া ও মলদোভায় যথাক্রমে ৫ লাখ ৪০ হাজার এবং ৩ লাখ ৬৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় বাসিন্দা আশ্রয় নিয়েছে।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক হচ্ছে, মাত্র এক মাসের মধ্যে দেশটির ৬৫ লাখেরও বেশি বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, দেশটির বাসিন্দাদের অন্য দেশে পালিয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ স্থানচ্যুতির গতি ও মাত্রা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। সূত্র : আল-জাজিরা

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

▎সর্বশেষ

ad