ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কমলা হ্যারিস ‘ফার্স্ট লেডি’!

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ০৮:২৩:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন। 

মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মুখ ফস্কে কমলাকে ‘ফার্স্ট লেডি’ বলে দেন তিনি। স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। সেই কথা জানাতে গিয়েই এই ঘটনা ঘটালেন বাইডেন।

টুইটারে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, ‘মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।’ 

প্রেসিডেন্ট এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিওতে দেখা গিয়েছে, এর পর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায় ঘরের ভিতর। 

ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লে়ডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে মুহূর্তে অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফস্কানো রোগ নিয়েই মজা করতে দেখা যায় বাইডেনকে।

প্রসঙ্গত, মঙ্গলবারই কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

কিউটিভি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

▎সর্বশেষ

ad