ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

উৎক্ষেপণের পরই উত্তর কোরিয়ার ‘ক্ষেপণাস্ত্র’ বিধ্বস্ত

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ০৬:০৪:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের শুরু থেকেই সফলভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। তবে আজ বুধবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ওড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও বিবিসি। বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরে একটি এয়ারফিল্ড থেকে উৎক্ষেপণ করা হয় সন্দেহভাজন ওই মিসাইলটি।

যদিও এ নিয় উত্তর কোরিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবেএখান থেকে ছোড়া হয়েছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম বলে যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল। এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ  জানিয়েছে, উত্তর কোরিয়া আজ সাড়ে ৯টার দিকে সুনান এলাকা থেকে একটি অজানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে উৎক্ষেপণের পরপরই এটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনকে নিউজ জানিয়েছে, বড় একটি উড়োজাহাজ ওড়ার মতো শব্দ শোনা গেছে পিয়ংইয়ং থেকে। এরপরই ‘বিধ্বস্ত’ হওয়ার শব্দ পাওয়া যায় এবং ধোঁয়ার লাল আভা দেখা যায়। উল্লেখ্য, উত্তর কোরিয়া চলতি বছর এখন পর্যন্ত ৯টি মিসাইল ছুড়েছে। এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছোড়া হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

▎সর্বশেষ

ad