ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ন্যাটোতে যোগ দিতে না পারার বিষয়টি দেশবাসীর মেনে নেওয়া উচিত: জেলেনস্কি

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ১০:৪৯:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দিতে না পারার বিষয়টি দেশটির মেনে নেওয়া উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য না। আমরা এটা বুঝতে পারছি। আমাদের যথেষ্ট জনশক্তি রয়েছে। খবর বিবিসি অনলাইনের

তিনি বলেন, আমরা অনেক বছর ধরেই শুনছি ন্যাটোর দরজা খোলা আছে। কিন্তু আমরা এটাও শুনেছি যে ওই দরজা দিয়ে আমরা ঢুকতে পারবো না। এটা সত্য এবং এটা অবশ্যই স্বীকৃত। 

জেলেনস্কি বলেন, আমাদের জনগণ এটা বুঝতে শুরু করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 

কিউটিভি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯

▎সর্বশেষ

ad