ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুদ্ধবিরোধী বার্তা দেওয়া সেই নারী টিভি কর্মীর বিরুদ্ধে যে ব্যবস্থা নিলো রাশিয়া

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ১১:৪৩:৪৩ পিএম

ডেস্কনিউজঃ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী, রাশিয়ার অধিকাংশ মানুষই যুদ্ধ চায় না। অনেকে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদও করছেন। কিন্তু রুশ সরকার তাদের বিরুদ্ধে ব্যাপক দমন-নিপীরণ করছে। এ কারণে আবার অনেকে প্রতিবাদে অংশ নিতে পারছেন না।

এমন পরিস্থিতির মধ্যেই ঘটেছে এক ভিন্ন ঘটনা। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান-এ একজন নারী গণমাধ্যমকর্মী যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, মেরিনা অভিয়ান্নিকোভা নামের ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মস্কোর একটি আদালত।

তাকে ৩০ হাজার রুবেল (২ লাখ ৮০ হাজার ২৪৭ ইউরো) জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আদালতের শুনানির পর ছেড়ে দেওয়া হয়েছে। মস্কোর ওস্তানকিনস্কি জেলা আদালতের একজন বিচারক এ আদেশ দেন।

সোমবার (১৪ মার্চ) সকালের একটি অনুষ্ঠানে উপস্থাপিকা ক্যামেরার সামনে বসা ছিলেন। তার পেছনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান টিভি চ্যানেলটির সম্পাদক মেরিনা অভিয়ান্নিকোভা।

ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণা বিশ্বাস করবেন না, এখানে আপনাদের মিথ্যা বলছে তারা। শুধু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েই তিনি থেমে যাননি। চিৎকার করে বলেছেন, যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো।

বিপুল/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১১:৩৮

▎সর্বশেষ

ad