ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কোভিড পজিটিভ বারাক ওবামা

admin | আপডেট: ১৪ মার্চ ২০২২ - ১২:৫৫:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে অসুস্থতার কথা জানান আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। 

টুইটার তিনি লেখেন, “আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখন ভাল বোধ করছি।”

মার্কিন নাগরিকদের করোনা ভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, “মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতিমধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিতও করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।”

টুইটে ওবামা জানান, আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

কিউটিভি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad