ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবু ঝাড়ুদারই থাকতে চান মা

admin | আপডেট: ১৪ মার্চ ২০২২ - ১২:২০:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে হারিয়েছেন ছেলে লাভ সিংহ উগোক। এত বড় জয়ের পরও মা বলদেও কউর স্থানীয়  স্কুলের ঝাড়ুদারের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার বক্তব্য, ‘‘আমি যে কাজ করি, তা নিয়ে আমার গর্ব আছে। একটা সময় পর্যন্ত আমার আয় সংসার চালানোর জন্য পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফলে এখন ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।’’

বলদেবের ছেলে লাভ সিংহ প্রার্থী হওয়ার পর থেকেই তার পারিবারিক পরিচয় প্রচারের আলোয় এসেছিল। কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রীকে তিনি ৩৭ হাজার ৫৫৮ ভোটে হারিয়ে দিয়েছেন। সেই ফল প্রকাশের পরের দিন ঠিক সময়ে স্কুলে ঝাড়ু হাতে কাজে যোগ দেন বলদেও।  তিনি জানিয়েছেন, ছেলে বিধায়ক হলেও তিনি যা ছিলেন, তাই রয়েছেন। তাই নিজের কাজই তিনি করবেন। গ্রামের বাড়িতে বসেই তিনি বলেন, ‘‘অনেকে ভেবেছিলেন ছেলে ভোটে জেতার পরে আমি আর কাজে যাব না। কিন্তু আমি গিয়েছি। আমি কেন নিজের কাজ ছাড়তে যাব?’’

গত ২২ বছর ধরে গ্রামের স্কুল পরিষ্কারের কাজ করেন বলদেও। আশা ছিল, চুক্তিভিত্তিক কাজ কোনও এক দিন স্থায়ী হবে। কিন্তু বারবার আবেদন করেও তা হয়নি। বিধায়ক ছেলেকে বলদেও জানিয়ে দিয়েছেন যে নিজের এত দিনের কাজ তিনি চালিয়ে যেতে চান। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কিউটিভি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

▎সর্বশেষ

ad