ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীনে দুই বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক করোনা সংক্রমণ

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ০৬:২৮:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীনে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক দৈনিক করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দেশটির বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার মধ্যে বেইজিংয়ে ২০ জন আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার চীনের মূল ভূখণ্ডে এক হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ১৩১ জন বাইরে থেকে সে দেশে এসে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ আজ রবিবার এ তথ্য দিয়েছে।

জানা গেছে, জিলিন প্রদেশে এক হাজার ৪১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৯০ লাখ জনগোষ্ঠীর শহর চ্যাংচুনে গত শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে আক্রান্তদের বেশির ভাগই ওমিক্রন ধরন। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৪৬৬ জন এবং মারা গেছে চার হাজার ৬৩৬ জন। নতুন করে সে দেশে আক্রান্ত হয়েছে ১৯৩৮ জন। বর্তমানে সাত হাজার ২৩০ জন আক্রান্ত হিসেবে রয়েছে। এক লাখ তিন হাজার ৬০০ জন করোনা থেকে সেরে উঠেছে।
সূত্র : দ্য উইক।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

▎সর্বশেষ

ad