ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ০১:৪৭:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলাসহ ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

রোববার স্থানীয় সময় সকালে এই হামলা হয় বলে জানান  ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

দেশটির এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

হামলার সময় ওই অঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। 

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের লিভভের পাশাপাশি রোববার স্থানীয় সময় সকালে পশ্চিমের আরেক শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পশ্চিমের এই শহরগুলো ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশেই বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

▎সর্বশেষ

ad