ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শরণার্থী সামলাতে হিমশিম দশা, সাহায্য চাইলো মলদোভা

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ১২:০১:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন থেকে জীবন বাঁচাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশ মলদোভায়। এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ২৭ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

এতো শরণার্থীর চাপ সামলাতে না পেরে বিশ্বের অনান্য দেশের কাছে সহায়তা চেয়েছে দেশটি। মলদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গাভ্রিলিতা বিবিসিকে বলেছেন, ‘এক লাখের বেশি মানুষ সাময়িকভাবে থাকতে চাইছে। মলদোভার মতো দেশের জন্য এটা অনেক বড় সংখ্যা।’

ইউরোপের ছোটো দেশ মলদোভায় মোট জনসংখ্যা ২৫ লাখ। ইউক্রেন আর রোমানিয়ার মাঝে স্যান্ডউচের মতো আটকে থাকা দেশটির অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না।  

তারপরও ইউক্রেন থেকে আসা মানুষদের সাধ্যমতো সাহায্য করছে মলদোভার সাধারণ মানুষেরা। গাভ্রিলিতা বলেন, ‘আমরা যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি নিয়ে বেশ উদ্বিগ্ন। আমাদের এখন বিদেশী সহায়তা দরকার।’

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

▎সর্বশেষ

ad