ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার নতুন নিষেধাজ্ঞা, রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য

admin | আপডেট: ০৯ মার্চ ২০২২ - ০৫:৫৭:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। নতুন এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া যুক্তরাজ্যে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন। 

এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয় বলে বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট জানিয়েছেন। কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। কিন্তু নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সেই প্রাইভেট জেট বিমানগুলোকে লক্ষ্য করা হবে, যেগুলো তৃতীয় কোনো দেশে তালিকাভুক্ত এবং রাশিয়ান ধনকুবেররা ব্যবহার করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে গ্যাসের দাম। জ্বালানির ওপরই রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল। আর যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন চাপের মুখে পড়বেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের রাশিয়ার জ্বালানির প্রয়োজন নেই। আমরা পুতিনের যুদ্ধের সহযোগী হতে পারব না।

 

 

কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad