ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়া আরেকটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে

admin | আপডেট: ০৯ মার্চ ২০২২ - ০১:১৬:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার শিকার ইউক্রেনীয় শহরগুলোর বেসামরিক নাগরিকদের সরে যেতে মস্কো আরেকটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় আবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের জন্য মানবিক করিডর চালু করা হবে। এটি রাশিয়ার তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা। দেশটির ঘোষিত যুদ্ধবিরতির বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

গতকাল রাতে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, তারা উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহর থেকে ৫০০০ মানুষকে সরিয়ে নিতে পেরেছে। এটাই যুদ্ধকবলিত শহরগুলো থেকে প্রথম সফল গণ স্থানান্তরের ঘটনা। রাশিয়া লোকজনের বেরিয়ে যাওয়ার রুটে গোলাবর্ষণ অব্যাহত রাখায় চেরনিহিভের জন্য অনুরূপ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে ইউক্রেন দাবি করেছে। সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৫

▎সর্বশেষ

ad