ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ার ক্ষেপণাস্ত্রে মধ্য ইউক্রেনের বিমানবন্দর ধ্বংস

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ০৮:৪৮:৫৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  এক ঝাঁক রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইউক্রেনের ভিনিসিয়াতে একটি বেসামরিক বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি বলেন, “আমি এইমাত্র শুনলাম ভিনিশিয়াতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আটটি রকেট বিমানবন্দরটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।”

যদিও রাশিয়া বেসামরিক এলাকায় হামলার কথা অস্বীকার করেছে।

এর আগে পুতিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে, এর আগে নয়।

১১ দিনের যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাশিয়ার হামলা হয়েছে। গোলাবর্ষণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। কিন্তু ভিনিশিয়া মধ্য ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত। যা রাশিয়া এবং বেলারুশ সীমান্ত থেকে অনেক দূরে। যুদ্ধ শুরুর পর থেকে এতো দূরের এলাকায় এটিই প্রথম হামলা। 

কিউটিভি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৮

▎সর্বশেষ

ad