ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ হামলায় ভিনিতসিয়া আঞ্চলিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস, দাবি জেলেনস্কির

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৯:৫৯:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আজ রবিবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ। এদিকে, রুশ অভিযানের মুখে গত ১০ দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১৫ লাখেরও বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এমনটাই জানিয়েছেন। সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৯

▎সর্বশেষ

ad