ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, ছয় শতাধিক আটক

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৪:৫৯:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করছেন না বহু রুশ। যুদ্ধবিরোধী বিক্ষোভও চলছে। পর্যবেক্ষণ গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পর্যবেক্ষণ গোষ্ঠীটি জানিয়েছে, কারাবন্দি নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুশদের প্রতি আহ্বান জানালে তাঁরা রাস্তায় নেমে আসেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গোষ্ঠীটি আরো জানিয়েছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুই শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছেন। নাভালনি আহ্বান জানিয়েছেন, মস্কোর স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার শহরগুলোর প্রধান স্থানগুলোতে যেন বিক্ষোভ করা হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে রুশরা রাস্তায় নেমে আসেন। রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে গণহারে ধরপাকড় চালানোর রেওয়াজ রয়েছে। ইউক্রেনে হামলা শুরুর পর ১১ দিনে রাশিয়ায় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁরা ইউক্রেনে রুশ আগ্রাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন।
সূত্র: বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

▎সর্বশেষ

ad