ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ নিয়ে যে হুঁশিয়ারি দিল পুতিন

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৩:৩৮:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আকাশ সীমায় ‘নো-ফ্লাই জোন’ জারি করতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে আমেরিকা ও ন্যাটোর তরফে সেই দাবি মানা হয়নি। তারা সরাসরি ইউক্রেনের আবেদন নাকচ করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের আকাশ সীমায় কোনো দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল। 

গতকাল শনিবার রাশিয়ার বিমান সংস্থা এরোফ্লটের কর্মীদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, তৃতীয় কোনো পক্ষ কর্তৃক ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করাকে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে তার দেশ। এটি শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। বলা হয়েছে, সামরিক দিক থেকে এই নো-ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থায়- এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয়।

ইউক্রেনের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে ন্যাটোর আপত্তির চরম সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এর জন্য ন্যাটোর ‘দুর্বলতা’ এবং ‘অনৈক্য’কে দায়ী করেছেন। ন্যাটো বলছে, এটা করা হলে আরও বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা।

এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ। এদিকে চলমান সংকট নিরসনে আগের দুই বৈঠকে সমাধানে না আসতে পারায় ফের বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামীকাল সোমবার তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা। সূত্র : আল-জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

▎সর্বশেষ

ad