ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছে ১৩ লাখ মানুষ: জাতিসংঘ

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৩:৩০:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের মুখে প্রাণভয়ে ইতোমধ্যে ইউক্রেন থেকে প্রায় ১৩ লাখ মানুষ পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, এরমধ্যে অর্ধেক মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। খবর আনাদোলুর। রুশ হামলায় বিদ্যুবিহীন অবস্থায় খাবার ও পানীয় জলের ভয়াবহ শঙ্কটের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ এখন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখেরও বেশি হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্য দেশ গিয়ে আশ্রয় নিয়েছে। পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেইনের অপর প্রতিবেশী মালদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে। রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৫৮ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে ৩৫১ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

▎সর্বশেষ

ad