ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করে মাস্কের টুইট

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৪৭:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এক টুইটে তিনি এ মন্তব্য করেন, যদিও পরে ওই টুইট মুছে ফেলেন মাস্ক। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। খবর রয়টার্সের।

গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার এ টুইট করেন মাস্ক। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়। কিন্তু বৃহস্পতিবার টুইটটি মুছে দেন তিনি। এ বিষয়ে কোনো ব্যখ্যা দেননি তিনি। কানাডায় বাধ্যতামূলক টিকাসহ করোনা- সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে ট্রুডো সরকার। এর বিরুদ্ধে দেশটির ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন। তাদের সমর্থনেই মাস্ক টুইটটি করেছেন বলে দাবি করছেন নেটিজেনরা।

গত জানুয়ারি মাসের শেষ দিকেও কানাডার বিক্ষোভরত ট্রাকচালকদের সমর্থনে টুইট করেছিলেন মাস্ক। কয়েক সপ্তাহ ধরে কানাডায় ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন। তারা দেশটির সড়ক ও সেতু অবরুদ্ধ করে রেখেছেন। কানাডার এ বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে। বিক্ষোভ দমনে জরুরি আইন ব্যবহারের ঘোষণা দিয়েছেন ট্রুডো। বিক্ষোভে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দের হুমকিও দিয়েছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৬

▎সর্বশেষ

ad