ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এক শর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৫০:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের হামলা না চালালেই তবে এ সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

এএফপির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যুক্তরাষ্ট্রই প্রথম এ সাক্ষাতের প্রস্তাব দিয়েছে। কারণ আমরা বিশ্বাস করি— ইউক্রেন নিয়ে যে সংকট চলছে, কূটনীতি ও আলোচনার মাধ্যমে তার দায়িত্বশীল সমাধান বের হতে পারে।’প্রতিবেদনে আরও বলা হয়েছে, কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের কথা বললেও আবারও হামলার আশঙ্কার কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হতে পারে।

তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন পশ্চিমারা। রাশিয়া-ইউক্রেন সংকটের মূল কারণ হচ্ছে ন্যাটো। ন্যাটোতে যোগ দিতে বেশ এগিয়েছে ইউক্রেন। তবে এ নিয়ে মাথাব্যথা রয়েছে রাশিয়ার। ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে মস্কো।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

▎সর্বশেষ

ad