ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১০৫

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৪১:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। খবর দ্য গার্ডিয়ানের।

রিও ডি জেনিরো রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৫ জন। পেট্রোপোলিস শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মাটি ধসে এখনো কতজন মানুষ আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এর আগে, মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়।

এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়। ভেসে যায় ঘরবাড়ি। এতে কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা। ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি গত তিন মাসের মধ্যে। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

▎সর্বশেষ

ad