আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।সংসদ সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর গত বুধবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দেশটির আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার কুয়েতের আমির তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। তাদের পদে নতুন দুই মন্ত্রীকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
পদত্যাগকারী স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলির স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল ফারেস এবং প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আল-মোহাম্মদ আল-মোহাম্মদ আল-সাবাহ। কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মিরজেম এ তথ্য নিশ্চিত করেছেন।
কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫






