ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভূমধ্যসাগর থেকে ২২৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:১২:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের মার্সেই ভিত্তিক এনজিও ‘এসওএস মেডিটারেনে’ ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ৫১ জন অপ্রাপ্তবয়স্কসহ ২২৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। এনজিওটির উদ্ধার জাহাজ ওশান ভাইকিং চারটি নৌকায় থাকা ২২৮ জনকে উদ্ধার করে। এর মধ্যে ৪৯ জন অভিভাবকহীন নাবালক এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক তাদের পরিবারের সদস্যদের সাথে ছিলেন। 

এসওএস মেডিটারেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘একটি খবরে ভিত্তিতে গত শনিবার বিকালে মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে (এসএআর জোন) প্রথম অভিযানটি পরিচালনা করা হয়েছিল। সেখান থেকে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকায় থাকা ৯৩ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়।’পরবর্তীতে লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চল থেকে শনিবার থেকে রবিবার রাতের মধ্যে অন্য একটি নৌকায় থাকা একটি শিশুসহ ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। আগের নৌকাটির মতো এটিও যাত্রী বোঝাই ছিল। এছাড়াও রবিবার সকালে, মাল্টা উপকূল থেকে ওশান ভাইকিং, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ অভিযানে একটি নতুন কাঠের নৌকা থাকা ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। 

সমুদ্রে নৌকার উপস্থিতির তথ্য দিয়ে ওশান ভাইকিংকে সহায়তা করে বেসরকারি স্বেচ্ছাসেবী বিমান কোলিব্রি-২। এই এনজিও স্বেচ্ছাসেবী বিমানটি আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে উদ্ধার অভিযানে সহায়তা করে। প্রসঙ্গত, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ইউরোপ পাড়ি দিতে গিয়ে কমপক্ষে এক হাজার ১৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু অথবা হারিয়ে গেছে। সূত্র :  ইনফোমাইগ্রেন্টস/লিবিয়ান নিউজ এজেন্সি

 

 

কিউটিভি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

▎সর্বশেষ

ad