ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এরদোগানের সম্মানে আবুধাবিতে জমকালো নৈশভোজ

admin | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২ - ১২:২৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দীর্ঘ প্রায় এক দশক পরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার দেশটির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বিরাট এক নৈশ ভোজের আয়োজন করেছে। 

বার্তা সংস্থা আনাদোলু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, আবুধাবির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন। সফরের প্রথম দিন সোমবার রাতে এরদোগানের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। আবুধাবিতে পৌঁছালে সোমবার তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এরদোগান সেখানে পরিদর্শন বইয়ে লেখেন— ‘আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে আমিরাত সফরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আশা করি এখানে আমরা দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চুক্তি করতে পারব।’      

সোমবার এরদোগানের সফরের প্রথম দিনে আমিরাতের সঙ্গে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কূটনীতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সফরের শেষ দিনে আজ মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শনে যাবেন এরদোগান।

কিউটিভি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

▎সর্বশেষ

ad