ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সীমান্তে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা মোতায়েন নিয়ে মুখ খুললেন পুতিন

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০২:১২:১৫ পিএম

ডেস্কনিউজঃ আরো বাড়ল রাশিয়া-ইউক্রেন সীমান্তের উত্তেজনা। পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে ন্যাটো। সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রও। এ বিষয়ে মুখ খুললেন পুতিন।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স অ্যাটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে।

রাশিয়ার অবশ্য দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে। যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্র আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না।

এর আগে সোমবার ন্যাটো জানিয়েছে, পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে। ইউক্রেনের সীমান্তের দিকে যা কড়া নজর রাখবে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাশিয়া। অর্থাৎ, ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন।

বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad