ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০১:১৪:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছেন।

ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।

জানা গেছে, ঘন অন্ধকারের মধ্য দিয়ে গাড়িটি চালিয়ে যাওয়ার সময় এর সামনে একটি বন্য প্রাণী চলে আসে। এতে চালক আচমকা ব্রেক করতেই গাড়িটি উল্টে পাশের নর্দমায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত মেডিকেল কলেজের শিক্ষার্থীর। নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিষ্কার রাহাংদালেও ছিলেন।

ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad