ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শপথ নিলেন সংসদ সদস্য খান আহমেদ শুভ

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৬:৪০:০২ পিএম

ডেস্ক নিউজ : টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ শপথ নিয়েছেন। আজ শনিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এমপি শুভ। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়। গত ১৬ জানুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী খান আহমেদ শুভ এক লাখ চার হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়ে ছিলেন ১৬ হাজার ৭৭৩ ভোট।  

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

▎সর্বশেষ

ad