ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বৃষ্টি-শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ১১:৫০:৫৬ এএম

ডেস্ক নিউজ :  আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে সিলেট বিভাগ, এরপর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারাদেশে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি শেষে বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে নাজমুল হক। তিনি আরও বলেন, সিলেট বিভাগে এই বৃষ্টিপাত শুরু হবে। এরপর তা অন্যান্য অঞ্চলে ছড়াবে। তবে সারাদেশে ২৩ থেকে ২৫ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলা হয়েছে। আর পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

▎সর্বশেষ

ad