ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

নির্বাচন করছেন না পরী মণি, জানালেন কারণ

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৪:৩৩:৫১ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ে-অন্তঃসত্ত্বার সংবাদের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ফের আলোচনায় এসেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি । কথা ছিল, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন তিনি। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন পরী মণি। শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছে পরীর স্বামী শরিফুল রাজ।

শরিফুল রাজ বলেন,  ‘শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরী মণি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’শিল্পী সমিতির নির্বাচনে পরীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে  কি না, এমন প্রশ্নে ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘পরী আমাদের জানিয়েছে ব্যাপারটি। আমরা ইসির সঙ্গে কথা বলব। তিনিই বাকি সিদ্ধান্ত নেবেন, যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’

এর আগে চলমান মাদক মামলায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করা হলেও পরী মণির উত্তরে সন্তুষ্ট হয়ে পদ ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad