ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সন্তান নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০২:১৪:২২ পিএম

বিনোদন ডেস্ক :  সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নিজের নাম থেকে স্বামীর পদবি বাদ দেন। এরপরপরই নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে এসব গুঞ্জনের সত্যতা নেই বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি সন্তান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। 

ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, নিক ও তার ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছে সন্তান। তবে যখন সন্তান হওয়ার তা হবে। এ বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না তারা।

কোয়ান্টিকো তারকা প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, সন্তানের জন্ম হলে তিনি ও তার স্বামীর পরিবারের সদস্যরা কাজের ব্যস্ততা কমিয়ে দেবেন। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।

নতুন বছর নিয়ে পরিকল্পনার বিষয়ে প্রিয়াঙ্কা জানান, এ বছরটা পরিবার থেকে দূরে থাকতে চান না তিনি। আর সেসব কাজ করে যেতে চান যা এখনো তিনি করেননি।

কিউটিভি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad