ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মুক্তির ৫০ বছর পরে আবারো পর্দায় ‘দ্য গডফাদার’

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০১:৫২:৫৭ পিএম

বিনোদন ডেস্ক :  পুরাতনের মাঝে যদি থাকে নতুন, তবে ফিরে আসা দরকার। সেটি মাথায় রেখেই ফিরে আসতে চলেছে মারিও পুজো’র উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত ‘দ্য গডফাদার’।

১৯৭২-এ ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত এই সিনেমা আলোড়ন তৈরি করেছিল হলিউড জুড়ে। তিনটি পর্বে ভাগ করে সিনেমা হয়ে পর্দায় এসেছিল গল্প। অভিনয়ে পর্দা কাঁপিয়েছিলেন মারলন ব্র্যান্ডো, আল পাচিনো, রবার্ট ডি নিরোর মতো দিকপাল শিল্পীরা।

অস্কারজয়ী এই সিনেমার মুক্তির ৫০ বছর পেরোল ২০২২ সালে। আর সেই ওল্ড ইস গোল্ডের সুবর্ণজয়ন্তী পালনে উঠে পড়ে লেগেছে প্যারামাউন্ট পিকচার্স। সিনেমার পঞ্চাশ বছর উপলক্ষে মুক্তি পেয়েছে এতো দিনের সংরক্ষিত প্রচার ঝলক।

আমেরিকা এবং বিশ্বের বাছাই করা কয়েকটি প্রেক্ষাগৃহে এই সিনেমাটি ফের মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি। যার সৌজন্যে বড় পর্দায় আবারো শোনা যাবে ‘রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড’, ‘আই অ্যাম গোয়িং টু মেক হিম অ্যান অফার হি কান্ট রিফিউজ’-এর মতো কালজয়ী সংলাপ।

ঘণ্টার পর ঘণ্টা বসে বসে অর্ধশতক পুরনো এই সিনেমার রিল পুনরুদ্ধার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নতমানের করা হয়েছে সিনেমার পিকচার কোয়ালিটিও। 
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

▎সর্বশেষ

ad