ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোভিডকে জয় করে বাসায় সোহেল রানা

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০১:৪৭:০৯ পিএম

বিনোদন ডেস্ক : করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। শুক্রবার বিকেলে তাকে বাসায় নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে তার ছেলে মাশরুর পারভেজ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থা বেশ ভালো। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।’’

মাশরুর পারভেজ আরও বলেন, ‘‘ বাসায় আনা হলেও আব্বুকে ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে। ৩ থেকে ৪ সপ্তাহ পর আবারও হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।’’

উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি সোহেল রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। তার আগে গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর তার করোনা শনাক্ত হয়। করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

কিউটিভি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

▎সর্বশেষ

ad