ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শতাব্দী-প্রাচীন মন্দির পরিদর্শনে পাকিস্তানে ২৫০ হিন্দু পুণ্যার্থী

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৭:২২:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য দেশ থেকে মোট ২৫০ জন পুণ্যার্থী পাকিন্তান হিন্দু কাউন্সিলের আমন্ত্রণে সে দেশের একটি শতাব্দী-প্রাচীন মন্দির পরিদর্শনে গেছে। পাকিস্তানের জাতীয় পতাকাবাহী পিআইএর একটি বিশেষ ফ্লাইট ভারতীয় ১৫৯ জন পুণ্যার্থীকে নিয়ে লাহোর থেকে পেশোয়ার হয়ে করক যায়। এর আগে ওয়াগাহ-আতারি সীমান্ত হয়ে ভারতীয় পুণ্যার্থীরা পাকিস্তানে প্রবেশ করে। সীমান্তে তাঁদের বরণ করে নেন পাকিস্তান তেজরিক-ই-ইনসাফের রমেশ কুমার ভাঙ্কানি। এর পর তাঁদের পেশোয়ার নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা একদিন অবস্থান করবেন। বিশ্রামশেষে তাঁরা মন্দিরটি দেখতে খাইবার পাশতুনখাওয়া রাজ্যে যাবেন। 

পুণ্যার্থীরা ১৯১৯ সালে পরলোকগত সতাতন ধর্মাবলম্বী সাধু পরমহংস মহারাজের মন্দির পরিদর্শন করবেন। এটি তেরি মন্দির নামে পরিচিত এবং করকের তেরি গ্রামে অবস্থিত। ২০২০ সালের তাণ্ডবের পর এটি পুনর্নির্মাণের জন্য পাকিস্তান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। ভারত থেকে যাওয়া ১৫৯ জন পুণ্যার্থী তাঁদের চার দিনের সফরে পাঞ্জাবের চাখওয়ালে অবস্থিত কাটাস রাজ মন্দির কমপ্লেক্সও ঘুরে দেখবেন। েপাকিস্তান তেজরিক-ই-ইনসাফের প্রধান পৃষ্ঠপোষক রমেশ কুমার ভাঙ্কানি সংবাদকর্মীদের বলেন, প্রতিমাসে পাকিস্তান ও ভারতের মাঝে প্রতিনিধি বিনিময় হয়। ২০২২ সালে পাকিস্তান ও ভারতের মাঝে ধর্মীয় সফরগুলো বাড়বে। সেই সঙ্গে বাড়বে বাণিজ্যবিষয়ক সফরও।
সূত্র : গালফ টুডে

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad