ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানে সংঘর্ষে বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৫:৩৭:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরান থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কৌরিন জেলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। ইরানের এই জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত। ইরানের প্যারামিলিটারি বিপ্লবী গার্ডের সঙ্গে সংঘর্ষে অস্ত্রধারী পাঁচ দস্যু স্থানীয়ভাবে যারা বান্ডিত নামে পরিচিত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের এই অঞ্চলটিতে অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন যেটা ‘জইস আল আদল’ বা ‘জাস্টিস আর্মি’ নামে পরিচিত সক্রিয় আছে।এছাড়া ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই অঞ্চলে মাদক পাচারকারীদেরও সংঘর্ষ বাধে। গত জুলাইয়ে সশস্ত্র বান্ডিতদের গুলিতে ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছিল। 

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

▎সর্বশেষ

ad