
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ, এমন দৃশ্য বিরলই বলা চলে। দর্শক-সমর্থকদের একটা পুরো প্রজন্ম এমন কিছু কখনো দেখেননি। সেই বিরল অভিজ্ঞতাটাই হতে যাচ্ছে বাংলাদেশের। প্রায় ২ যুগ বা ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা।
২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৪






