
স্পোর্টস ডেস্ক : জিতলে সুপার এইট, হারলে বাদ। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরে ফারহানের করা সেঞ্চুরিটি এবারের বিশ্বকাপে তৃতীয়। এর আগে সেঞ্চুরি করেছেন শ্রীলংকার ওপেনার পাতুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা।
আজ শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ওপেনার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। এদিন তিনি ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করেছেন ৫৭ বলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এর আগে আহমেদ শেহজাদ ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। ফাহিম আজ সেঞ্চুরির পথে ১১টি বাউন্ডারি আর চারটি ছক্কা হাঁকান। তার সেঞ্চুরির কল্যাণে পাকিস্তান ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২২






