ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:১২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে শনিবার। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দল। চোটে পড়েছেন দলটিরর তারকা পেসার হার্ষিত রানা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানে হার্ষিত মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন এবং এর পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময়ে আর মাঠে ফেরেননি।

নিজের করা একমাত্র ওভারটিতে হার্ষিতকে চোটে ভুগতে দেখা যায়। দুইবার তিনি রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান। কিছুক্ষণ পরই তাকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। হার্ষিতের চোট নিয়ে তার সতীর্থ এবং কোচিং স্টাফরা যথেষ্ট উদ্বিগ্ন।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে হার্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে চিন্তা থাকছে। এদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও চোট রয়েছে। তাকে নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। এবার হার্ষিতের চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়াল। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হল, চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা।

 

 

আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad