ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ - ১০:২৬:৩১ পিএম

ডেস্ক নিউজ : এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর আগামী ২০ মার্চ হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন। এতে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার। আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:২০

▎সর্বশেষ

ad