ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নেত্রকোণায় ভাইয়ের হাতে ভাই খুন

Ayesha Siddika | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ - ০৭:১৯:৪৮ পিএম

শান্তা ইসলামনেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পৈতৃক সূত্রে পাওয়া জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল দুই ভাইয়ের মধ্যে। আজ বুধবার সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকেই ধারালো অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করে আসছিল বড় ভাই ইকবাল। আজ বুধবার সকালে ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফজাল হোসেন হৃদয় পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

নিহত আফজাল হোসেন হৃদয় এর স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড় ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্ছা নিয়ে এখন কিভাবে চলবো।

আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কিউটিভি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad