ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

থাইল্যান্ডে উৎসবে বোমা বিস্ফোরণ, নিহত ৩

Ayesha Siddika | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ - ০৮:৫০:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। উত্তর তাক প্রদেশের উমফাং জেলায় প্রতি বছর রেড ক্রস দোই লয়ফা মেলা হয়। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

থাই পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি।

এক বিবৃতিতে উমফাং উদ্ধারকারী দল বলেছে, একটি খোলা মঞ্চে যখন শিল্পীরা নাচ করছিল তখন মঞ্চ লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায়, এ সময় জরুরি কর্মীদের এবং উৎসবে আসা লোকজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা যা,য় প্রচণ্ড ভিড়ের মধ্যে দু’জন ব্যক্তিকে সিপিআর ( জরুরি সেবা) দেয়া হচ্ছে। চারপাশে আতংতিক মানুষ ছোটাছুটি করছে। 
প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এক্স-এ এক পোস্টে বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন।
 
সিনাওয়াত্রা লিখেছেন, তিনি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য উৎসব অনুষ্ঠানের তদারকি করার জন্য পুলিশ অফিসারদের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

 

কিউটিভি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad