ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ - ০২:১৯:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একাধিক সূত্রের বরাতে বুধবার (১১ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিবিএসের খবর অনুযায়ী, ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি তা গ্রহণ করেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস।

এর আগে গত শুক্রবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে আলাপ হয়েছে।

বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। এখন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি যোগদান করলে সেটি একটি নজিরবিহীন ঘটনা হবে।

উল্লেখ্য, ট্রাম্প এখন এমন কথা বললেও নির্বাচনী প্রচারণার পুরোটা সময় চীনবিরোধী কথা-বার্তা বলেছেন তিনি। নিজের হবু প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চীনবিরোধী ব্যক্তিদের মনোনীত করে রেখেছেন তিনি। তাদের একজন হলেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত সিনেটর মার্কো রুবিও।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad