ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ডেঙ্গু কাড়ল আরও ৪ প্রাণ, হাসপাতালে ৪৪৪

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ০৯:৪৮:১১ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের প্রথম দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। 

 

 

কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad