ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৬:৪৮:২১ পিএম

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী লামিমা লাম ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করেছেন। এরপর এ নির্মাতা হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম।

নির্মাতা রানা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সব বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি। 

তিনি বলেন, গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন। অভিনেত্রী বলেন, ত্যাগ, বিশ্বাস আর ধৈর্য একটি সম্পর্ককে কতটা মধুর করে, কতটা আপন করে তা নিয়ে এতদিন কোথায় ছিলের গল্প। 

‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এই সময়ের ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা। সোহেল মণ্ডল-লামিমা লাম ছাড়াও ‘এতদিন কোথায় ছিলে’ নাটকটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad