ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:৩৩:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : সিনে দুনিয়া কাঁপছে পুষ্পা ঝড়ে। ২০২১ সালে প্রথম রুপালি পর্দায় দর্শক মাতায় লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

‘পুষ্পা’ নামের সে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্যাপক সাফল্য পায়। তাই আরও বেশি বাজেটে ‘পুষ্পা ২’ নিয়ে হাজির নির্মাতা সুকুমার।
 
নতুন এ সিক্যুয়ালে‘পুষ্পা: দ্য রাইজ’র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে‘পুষ্পা ২: দ্য রুল’র যাত্রা। যেখানে চকচকে শার্ট, অলংকার আর নেইল পলিশে সজ্জিত পুষ্পা।
রুপালি পর্দায় ধুন্ধুমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘পুষ্পা ২’র অন্যতম আকর্ষণ। কিছু জায়গায় ভিএফএক্স দুর্বল হলেও আল্লুর অসাধারণ অভিনয়ে সেটি খুব একটা নজরে আসেনি দর্শকের। ছোটবেলার মেন্টাল ট্রমাকে বর্তমানের পুষ্পা যেভাবে ধারণ করেছেন, তাতেই বুঁদ সিনেপ্রেমীরা।
 
পুষ্পার লম্বা শুটিং শিডিউলে আল্লুকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে নারীর গেটআপ নিতে। তার অর্ধ-নারী সাজের সেই দৃশ্যটিই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে দর্শকের।
 
প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে ‘পুষ্পা ২’। যদিও শুরুতে পাইরেটেড কপি ফাঁস হলে একটু বিপাকে পড়ে সিনেমাটি।
 
তবে তা দ্রুতই কাটিয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট বলছে, শুধু ভারত থেকেই সিনেমাটির আয় ১৭৫ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী ২৮২ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এতে করে রাজামৌলির মহাকাব্যিক আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করেছে ‘পুষ্পা ২’। 

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad