ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৮:২০:২১ পিএম

ডেস্ক নিউজ : সরকার পতনের পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। এরমধ্যে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়েই ঢাকায় আসবেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে রণধীর জয়সওয়াল বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা গোটা বিশ্বের কাছে পরিষ্কার।

এসময় প্রতিবেশীদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাখার প্রয়াস আছে উল্লেখ করে তিনি বলেন, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বদ্ধপরিকর ভারত। তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে চায় ভারত সরকার।

উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার অপতথ্যের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতাদের বক্তব্যেও দেখা গেছে মিথ্যাচার। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধশতাব্দী সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২০

▎সর্বশেষ

ad