ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দুপুরে ৪ খাবার খিলেই বিপদে পড়বেন!

Ayesha Siddika | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৩:২৫:২০ পিএম

স্বাস্থ্য ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কিছু খাবার রয়েছে যেগুলো দুপুরে খেলেই বিপদে পড়বেন। আসুন এক নজরে জেনে নিই, সেসব খাবারের নাম-

১। মশলাযুক্ত ও ভাজাপোড়া খাবার: বেশি মশলা ও ঝালযুক্ত খাবার অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত তেলযুক্ত বা ভাজাপোড়া খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। তাই এ ধরনের খাবার বাদ দেয়া ভালো।
 
২। কোল্ড ড্রিংকস ও কার্বনেটেড পানীয়: কোল্ড ড্রিংকস এবং কার্বনেটেড পানীয়গুলো পেটে গ্যাসের পরিমাণ বাড়ায়। এসব খাবার দুপুরে একেবারেই খাওয়া উচিত নয় বলছেন বিশেষজ্ঞরা।
 
৩।  চা, চকলেট ও কফি: এগুলোতে ক্যাফেইন থাকে, যা গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াতে সহায়তা করে। দুপুরের খাবারের আগে কিংবা পরে তাই  চা, চকলেট ও কফি জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
 
৪। চিপস: আজকাল অনেকেই দুপুরে হালকা খাবার হিসেবে চিপস খেয়ে থাকেন। এতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। চিপসের মতো ডিপ ফ্রায়েড ফুডে হার্টের বারোটা বাজাতে পারে। একই সাথে চিপসের মশলা, লবণ ব্লাড প্রেশারেরও বিপেদের কারণ হয়ে দাঁড়ায়।
 
এছাড়া রেড মিট, বিরিয়ানি, চাউমিন, মিষ্টিজাতীয় খাবারকেও দুপুরে খাবার হিসেবে গ্রহণ করাকে ক্ষতিকর মেনে করছেন বিশেষজ্ঞরা।

 

কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad