ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’

Ayesha Siddika | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৩:১১:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘প্রিয় মালতী’ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ওটিটি প্লাটফর্ম চরকির ভেরিফাইড ফেসবুক পেজেও জানানো হয়েছে সুখবরটি। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হওয়ার সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি সিনেমা সংশ্লিষ্টরা।

ওটিটি প্লাটফর্ম চরকির সাথে ফ্রেম পার সেকেন্ড যৌথভাবে প্রযোজনা করেছে‘প্রিয় মালতী’।‘প্রিয় মালতী’মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। চলতি বছরের শুরুতে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘সাবা’।
 
‘সাবা’-র পরই কোনো বিরতি না নিয়ে ‘প্রিয় মালতী’দিয়ে মিডিয়ার আলোচনায় রয়েছেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার। যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক, মনে উঁকি দেবে নানা প্রশ্ন।
 
প্রসঙ্গত,‘প্রিয় মালতী’সিনেমা একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।

 

 

কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad