ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

‘স্ত্রী ২’ সাফল্যের পরই কেন বাবা-মা থেকে আলাদা শ্রদ্ধা

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০১:২৪:২৫ পিএম

বিনোদন ডেস্ক : নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতদিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। এবার আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। কিন্তু কেন?

চলতি বছরের সব থেকে বড় হিট রয়েছে শ্রদ্ধা কাপুরের ঝুলিতে। তার অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। এ সাফল্যের পর ছবির প্রস্তাবও আসতে শুরু করেছে। এখন তার হাতে রয়েছে।

অভিনেত্রী এবার নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন। এতদিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। এখন তিনি আলাদা থাকবেন। এ জন্য মুম্বাইয়ের জুহুর এলাকায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট ভাড়া নিলেন, যার বার্ষিক ভাড়া ৭২ লাখ টাকা। সেই হিসাবে মাসিক ৬ লাখ টাকা ভাড়া দিতে হবে অভিনেত্রীকে।

৩৯২৮.৮৬ বর্গফুটের এই ফ্ল্যাটটি এক বছরের জন্য লিজে পেয়েছেন শ্রদ্ধা কাপুর। অভিনেত্রীকে ৭২ লাখ টাকা অগ্রিম ভাড়া দিতে হয়েছে। চলতি বছরে ১৬ অক্টোবর চুক্তি সারা হয়। এতে অভিনেত্রীর জন্য চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। নথি অনুযায়ী, লেনদেনে ৩৬ হাজার টাকার স্ট্যাম্প দেওয়া হয়েছে এবং ১০০০ টাকা নিবন্ধন মূল্যও দেওয়া হয়েছে।

বাবা বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর বিনোদন জগতের খ্যাতনামা অভিনেতা হলেও মেয়েকে তেমন কোনো বিশেষ সুবিধা পাইয়ে দেননি। শ্রদ্ধা বরাবরই জানিয়েছেন, তিনি যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেই সময় থেকে বাবা পাশে থেকেছেন; কিন্তু কাজ পাইয়ে দেবেন এমন আশ্বাস কখনো দেননি। 

বলিউডের কোনো নির্দিষ্ট শিবিরের বদৌলতে নয় বরং নিজের পরিশ্রমের জোরে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেই অতীতে জানিয়েছেন শ্রদ্ধা কাপুর। এবার ‘স্ত্রী ২’-এর সাফল্য পেতেই খানিক একান্ত যাপন করতে চাইছেন অভিনেত্রী।

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad