দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ, এটা জাতীয় কৌতুক: রিজভী

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৪ - ০৬:১৭:০১ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৩ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন রিজভী। তিনি বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়, দুর্নীতিবাজ যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না–প্রধানমন্ত্রীর এসব বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করে না।

রিজভী বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে বাধা ও হামলা চালিয়ে সরকার পণ্ড করে দিচ্ছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমন করছে। সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের বেতনে ভাগ বসিয়ে তাদের অনাহারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বেনজীর-আজিজসহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি৷ এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলেও জানান রিজভী।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad