ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

খুলনায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৪ - ০৯:৫০:১৯ পিএম

ডেস্ক নিউজ : তীব্র গরমের পর মাঝারি ও ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে।

মহানগরের রয়্যাল মোড়, টুটপাড়া, শান্তিধাম মোড়, স্যার ইকবাল রোড, বাইতিপাড়ার মোড় ও পিটিআই মোড় পানিতে তলিয়ে গেছে। শেষ বিকেলের বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত মানুষদের। ভোগান্তিতে পরেন পথচারীরাও। নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কাঙ্ক্ষিত যানবাহনের জন্য।

খানজাহান আলী সড়কের বাসিন্দা মামুন বলেন, বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও রয়্যালের মোড়, টুটপাড়ার সড়কে পানি জমে গেছে। যে কারণে চলাচল করতে খুবই ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্যার ইকবাল রোডের বাসিন্দা শাপলা বেগম বলেন, বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে, এর কারণে মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে পারিনি।

মিস্ত্রীপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম খুলনা শহরের বৃষ্টির পানি সেচযন্ত্র দ্বারা রূপসা ও ভৈরব নদীতে ফেলার ব্যবস্থা করার দাবি জানান। খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার দুপুর ১টা ৪৪ মিনিট থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কমেছে। এখন থেকে প্রতিদিনই বৃষ্টি হবে।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad